Header Ads

ফেসবুকের চেয়ে জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউব

মানুষ এখন ভিডিও দেখছে বেশি। তাই ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের জনপ্রিয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ বৃহত্তম ওয়েবসাইট হিসেবে ফেসবুককে টপকে যেতে পারে গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। বাজার গবেষণা প্রতিষ্ঠান সিমিলার ওয়েব এক গবেষণায় এ তথ্য পেয়েছে বলে দাবি করেছে।
প্রতিষ্ঠানটির গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে দুই বছর ধরেই ফেসবুক ব্যবহারকারী কমছে। অন্যদিকে, ইউটিউব ব্যবহারকারী বাড়ছে। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাজার গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বৃহত্তম ওয়েবসাইট হিসেবে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে লড়তে হচ্ছে ফেসবুককে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ ওয়েবসাইটের মধ্যে রয়েছে গুগল, ফেসবুক, ইউটিউব, ইয়াহু ও আমাজন। মাসিক পেজভিউ হিসাব করলে গত দুই বছরে ফেসবুকের পেজভিউ ৮৫০ কোটি থেকে ৪৭০ কোটিতে নেমে এসেছে। ফেসবুকের অ্যাপ ব্যবহারকারী বাড়লেও মাসিক পেজভিউ কমার হারের তুলনায় তা সামান্য।
গত মাসে দ্বিতীয় প্রান্তিক আয় ঘোষণার সময় ফেসবুক জানিয়েছিল, উত্তর আমেরিকার বাজারে তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বাড়েনি। ইউরোপেও ব্যবহারকারী কমেছে। এ তথ্য জানাজানি হলে ফেসবুকের শেয়ারের দাম ব্যাপক কমে যায়।
সিমিলারওয়েবের গবেষক স্টিফেন ক্রাউস বলেন, ফেসবুকের ব্যবহারকারী কমলেও হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো সম্পদ ফেসবুকের হাতে আছে। এখন তারা নিজেদের শুধু ফেসবুক হিসেবে নয়, বিভিন্ন পণ্যের পোর্টফোলিও হিসেবেই দেখে।
ইউটিউব এখন গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনে পরিচালিত হয়। গবেষকেরা বলছেন, ইউটিউব ব্যবহারকারী বেড়েছে ওয়েবে তেমনি এর অ্যাপ ব্যবহারকারীও বেড়েছে।
শীর্ষ পাঁচের তালিকায় থাকা ইয়াহুর অবস্থানও নড়বড়ে হয়ে গেছে। শিগগিরই ইয়াহুকে চতুর্থ অবস্থান থেকে সরিয়ে সে অবস্থান দখল করে নিতে পারে আমাজন। গত বছরের ডিসেম্বর ও এ বছরের জুলাইয়ে বার্ষিক প্রাইম ডে কর্মসূচির সময় ইয়াহুকে টপকে যায় ই-কমার্স প্রতিষ্ঠানটি। আগামী দুই বা তিন মাসের মধ্যে পুরোপুরি ইয়াহুকে টপকে যেতে পারে আমাজন।
ব্যবহারকারী হিসেবে ইউটিউব, ফেসবুক, ইয়াহু বা আমাজন কেউই গুগলের ধারেকাছে নেই। গত জুলাই মাসে গুগলের পেজভিউ ১ হাজার ৫০০ কোটি ছাড়িয়ে যায়। গুগল অ্যাপ ও ভয়েস সার্চের কারণে এর পেজভিউ কিছুটা কমতে দেখা গেছে। গুগলের যেখানে ১ হাজার ৫০০ কোটির ওপর পেজভিউ, সেখানে অন্যদের পেজভিউ ৫০০ কোটির কম।

1 comment:

  1. স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্যাডলক: চাবির দুশ্চিন্তা থেকে চিরমুক্তি!
    আপনি কি বারবার চাবি হারিয়ে ফেলেন বা বড় চাবির গোছা নিয়ে চলাফেরা করতে বিরক্ত? আপনার এই সমস্যার সমাধান নিয়ে এলো ইন্টেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্ট লক। এখন আপনার হাতের আঙুলের ছাপই হবে আপনার তালার চাবি!

    কেন এই স্মার্ট প্যাডলকটি আপনার প্রয়োজন?
    ১ সেকেন্ডে আনলক: উন্নত বায়োমেট্রিক সেন্সর প্রযুক্তির মাধ্যমে এটি মাত্র ১ সেকেন্ডের কম সময়ে আপনার আঙুলের ছাপ শনাক্ত করে লক খুলে ফেলে।

    চাবি বা পাসওয়ার্ডের ঝামেলা নেই: কোনো চাবি হারানোর ভয় নেই বা কোনো কঠিন পিন কোড মনে রাখার প্রয়োজন নেই। আপনার আঙুলই আপনার পাসওয়ার্ড।

    মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট: এই তালায় একাধিক মানুষের আঙুলের ছাপ সেভ করে রাখা যায়, ফলে পরিবারের সবাই এটি সহজে ব্যবহার করতে পারবেন।

    দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইউএসবি চার্জিং: একবার ফুল চার্জ দিলে এটি কয়েক মাস পর্যন্ত ব্যাকআপ দেয়। চার্জ শেষ হয়ে গেলে যেকোনো পাওয়ার ব্যাংক বা ইউএসবি ক্যাবল দিয়ে সহজেই চার্জ করে নেওয়া যায়।

    মজবুত ও টেকসই গঠন: এটি উচ্চমানের জিংক অ্যালয় দিয়ে তৈরি, যা সহজে ভাঙা বা কাটা সম্ভব নয়। এটি যেমন ওয়াটারপ্রুফ তেমনি ডাস্টপ্রুফ।

    কোথায় ব্যবহার করবেন?
    এই স্মার্ট তালাটি বহুমুখী ব্যবহারের উপযোগী:

    বাড়ির দরজা বা গেটে।

    অফিসের ড্রয়ার বা লকারে।

    ভ্রমণের সময় লাগেজে বা ট্রাভেল ব্যাগে।

    জিম বা স্কুলের লকারে।

    বাইসাইকেল বা মোটরসাইকেলের সুরক্ষায়
    https://safetech.asia/product/smart-biometric-padlock-intelligent-fingerprint-lock/

    ReplyDelete

Powered by Blogger.